রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আবু বক্কার (৫০) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ মার্চ) দুপুরে তানোরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আবু বক্কার কামারগাঁ পশ্চিম পাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে।
জানা যায়, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী আবু বক্কার উত্তেজিত হয়ে স্ত্রী মালেকা বেগম (৪৫) কে চড়-থাপ্পর মারে এবং লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত করে। পরে আহত অবস্থায় মালেকা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাতিজা জুলফিকার আলী বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তার নিহতের স্বামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম