বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

তাহেরপুর ভূমি অফিসের চাবি দালালদের হাতে


রাজশাহী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-20 19:22:00
তাহেরপুর ভূমি অফিসের চাবি দালালদের হাতে

তাহেরপুর ভূমি অফিসের চাবি দালালদের হাতে এ নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। 
১৮ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনটি ছিলো ছুটির দিন। শুক্রবার ছুটির দিন হলেও তাহেরপুর ভূমি অফিসের বাহির গেটে তালা আর ভিতরের গেট খুলে রেখে চলছে অফিসের কার্যক্রম।
তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রায় ছুটির দিন অফিসের কোন কর্মচারী ও কর্মকর্তা ছাড়াই চলে অফিসের কার্যক্রম। সরকারি নিয়মে ভূমি অফিসের চাবি অফিসের কর্মচারীদের কাছে থাকার কথা থাকলেও নিয়মনীতি তোয়াক্কা করেন না তাহেরপুর ভুমি কর্মকর্তা নায়েব শ্রী বিজন কুমার। 

তথ্য অনুসন্ধানে আরো জানা যায় বহিরাগত কিছু দালালদের ভয়ে অনেকে জমির খাজনা দিতে আসতে ভয় পায়। ভূমি অফিসের সকল কাজ চলে বহিরাগতদের দিয়ে। এমনকি অফিসের সকল কর্মচারী কর্মকর্তা অফিস শেষ করে যাবার পর ছুটির দিনেও রাত পর্যন্ত খোলা থাকে এ অফিস চলে বহিরাগতদের দিয়ে। এনিয়ে জনসাধারণের মনে আতঙ্ক বিরাজ করছে। এই বহিরাগতদের হাতে জমি সংক্রান্ত সকল কাগজ পত্র কতোটা নিরাপদ এনিয়ে চিন্তিত রয়েছে এলাকাবাসী। 
এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত করে বহিরাগত দালালদের হাতে থেকে সাধারণ মানুষকে স্বস্থি দিতে হবে। এসকল বহিরাগত দালালদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা। 

তাহেরপুর ভূমি অফিসের চাবি বহিরাগতদের হাতে কেন? 
বিষয় টি জানতে চাইলে নায়েব বিজন কুমার কোন উত্তর দিতে পারেননি। শুক্রবার অফিসে কোন কর্মকর্তা বা কর্মচারী ছিলেন না বলে তিনি স্বীকার করেন। তবে ঘরের চাবি পরের হাতে কেন বিষয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগের বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক সুফিয়ান বলেন, বিষয় টি আমার জানা ছিলো না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।