বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

অল্পের জন্য বেঁচে গেলেন ৩০০ রেলযাত্রী


DhakaReport24.com || 2022-02-12 18:46:30
অল্পের জন্য বেঁচে গেলেন ৩০০ রেলযাত্রী
ফাইল ছবি।

প্রায় তিনশ যাত্রী নিয়ে উত্তরা এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করে রাজশাহীর উদ্দেশ্যে। অথচ বাঘা উপজেলার বড়াল সেতুর পাশেই ভেঙে পড়েছিল রেললাইন। এরই মধ্যে স্থানীয়রা বিষয়টি গেটম্যানকে জানালে তিনি টাঙিয়ে দেন লাল কাপড়। এতে নিরাপদ দূরত্বে থেমে যায় ট্রেন, বেঁচে যান যাত্রীরা। 

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর স্টেশনমাস্টার সদরুল আলম জানান, বিষয়টি পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাৎক্ষণিক মেরামতের কাজ শুরু হয়।

আড়ানী-পুঠিয়া সড়কের রেলগেটের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি থামানো সম্ভব হয়।রেললাইনের ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরত্বে থামে ট্রেন।’

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘সকাল ৯টা ১২ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী-আব্দুলপুর রুটে বন্ধ ছিলো ট্রেন চলাচল।এতে বিভিন্ন রুটের পাঁচটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়। লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।