বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

ফেসবুকে তরুণীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবককে ১০ লাখ টাকা জরিমানা


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-01-30 18:28:00
ফেসবুকে তরুণীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবককে ১০ লাখ টাকা জরিমানা
সংগৃহীত ছবি

ফেসবুকে এক তরুণীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় নওগাঁর মান্দা উপজেলার এক যুবককে ৫৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ লাখ টাকা। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগী তরুণীকে দেয়ার কথা আদেশে উল্লেখ করা হয়।  

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। 

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত এই যুবকের নাম সোহেল রানা (২২)।  তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, সোহেল রানা স্থানীয় এক কলেজছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন। কিন্তু ওই কলেজছাত্রী তাকে সব সময়ই এড়িয়ে চলতেন। তার কাছে পাত্তা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন সোহেল রানা। একপর্যায়ে তিনি নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ওই ছাত্রীর বাবার নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলেন। এরপর ওই ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ ও অশ্লীল পোস্ট দিতে থাকেন। ওই কলেছাত্রীর সম্পর্কে অব্যাহত ভাবে নানান ধরনের আজেবাজে মন্তব্যও প্রকাশ করতে থাকেন। পরে বিভিন্নজনের মাধ্যমে এই বিষয়টি নজরে আসে ওই কলেজ ছাত্রীর বাবার। তিনি এ ঘটনায় ২০১৮ সালের ৪ মে বাদী হয়ে মান্দা থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন।

মামলা নিয়ে অ্যাডভোকেট ইসমত আরা আরও জানান, মামলার পর পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আদালতে এই মামলার বিচার চলাকালে আদালত মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রবিবার রায়ের জন্য দিন ধার্য করেন। রায়ে মামলার আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া তাকে এই সাজা দেওয়া হয়।