বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

>> স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

>> তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ

>> হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি সুলতান মনসুর

>> হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

>> ‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’

>> গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

>> এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

>> পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক

>> আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

আপনি পড়ছেন : রাজশাহী

সবাই এক হয়ে দেশটাকে গড়ে তুলবো: শেখ হাসিনা


DhakaReport24.com || 2024-03-02 12:57:15
সবাই এক হয়ে দেশটাকে গড়ে তুলবো: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই এক হয়ে আমাদের দেশটাকে গড়ে তুলবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারে না। তিনি বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

শনিবার (২ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী যেখানে যাচ্ছে, সেখানেই আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে। সেনাবাহিনী শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তারা অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায়। শুধু তাই নয়, দেশের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী অবদান রেখে যাচ্ছে। আর এভাবেই সবাই এক হয়ে দেশটাকে গড়ে তুলবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, জনগণ বারবার ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজকে দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবে। এ দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট, পুল-ব্রিজ সবকিছু উন্নত করে দিচ্ছি। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম