বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

>> স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

>> তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ

>> হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি সুলতান মনসুর

>> হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

>> ‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’

>> গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

>> এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

>> পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক

>> আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

আপনি পড়ছেন : শিক্ষা

সুস্থ হয়ে ফের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভিসির


DhakaReport24.com || 2026-10-14
সুস্থ হয়ে ফের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভিসির

সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। দ্রুত ক্যাম্পাসে ফেরার পরামর্শও দিয়েছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

চুয়েট উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, একটা অমানবিক পরিবেশে ছিলাম। এতে আমার বুকে ও তীব্র মাথা ব্যথা হয়। যার কারণে প্রশাসন আমাকে সহযোগীতা করে হাসপাতালে ভর্তি করেন। আমি এই মুহুর্তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বোর্ডের পক্ষ থেকে শারীরিক সর্বশেষ অবস্থা জানাবে। সুস্থ হলেও আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবো। পদত্যাগ ও চুয়েট ক্যাম্পাসে না ফেরার খবরকে মিথ্যা দাবি করে উপাচার্য বলেন, আমি পদত্যাগ করেছি এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে পদার্পণ করব না, এ রকম কোনো বক্তব্য বা বিবৃতি আমি দিইনি। আপনারা দেখেছেন, যখন আমাকে নিয়ে আসা হচ্ছিল, তখন আমার কথা বলার মতো পরিস্থিতি ছিল না। যারা এ রকম সংবাদ প্রচার করছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। সরকার তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দ্রুত সুস্থতা কামনা করে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘তোমরা তোমাদের অমূল্য শিক্ষাজীবন নষ্ট করো না। তোমরা হয়তো কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর পাল্লায় পড়ে ব্যবহৃত হচ্ছ। তোমরা যথেষ্ট বুদ্ধিমান। তোমরা কারও দ্বারা ব্যবহৃত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেই চট্টগ্রামে এসেছি। কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি।’


এর আগে টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েট উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ১১ জনকে উদ্ধার করে ক্যাম্পাস থেকে নিয়ে যায় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাদের উদ্ধার করা হয়। পরে কঠোর পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে উপাচার্যকে ক্যাম্পাস থেকে বের করে নেওয়া হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এরও আগে সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বহিরাগতদের নিয়ে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ছেড়ে যাওয়ার সময় বেঁধে দেন।


নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য কার্যালয় না ছাড়ায় দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ভবনের ফটকে আবারও তালা লাগিয়ে দেন। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্যসহ সেখানে থাকা অন্যরা। এরপর টানা ৩০ ঘণ্টা তারা অবরুদ্ধ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ক্যাম্পাসে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম