বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ

>> হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি সুলতান মনসুর

>> হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

>> ‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’

>> গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

>> এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

>> পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক

>> আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

>> নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

>> সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

আপনি পড়ছেন : রাজশাহী

মাহির নির্বাচনী ক্যাম্পে আগুন


DhakaReport24.com || 2023-12-31 16:06:00
মাহির নির্বাচনী ক্যাম্পে আগুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল এলাকায় চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ ডিসেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে মাহিয়া মাহি জানান, তার নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হবে।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, কার্যালয়ে বারান্দায় পোড়া অবস্থায় কিছু দেখা গেছে। মাহি অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আবারও দলের মনোনয়ন পেয়েছেন। ওমর ফারুক চৌধুরী ও মাহিয়া মাহি ছাড়াও আরও নয়জন প্রার্থী রয়েছেন এ আসনে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম