বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে জাতীয় আদবিাসী পরষিদরে মানববন্ধন অনুষ্ঠিত


DhakaReport24.com || 2021-12-12 18:01:45
রাজশাহীতে জাতীয় আদবিাসী পরষিদরে মানববন্ধন অনুষ্ঠিত

 
স্বাধীনতার ৫০ বছরে আদিবাসীদের জন্য অর্জন ও অঙ্গীকারের আলোকে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর । আজ ১২ ডিসেম্বর ২০২১ সকাল ১১ টায় রাজশাহী সাহেব বাজার  জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
মানববন্ধন ও সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোযার এর সভাপতিত্বতে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম,  সদস্য রাজকুমার শাও, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দিযাস বিশ্বাস, জেলা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক সুশেন কুমার শামদুযার, গোদাগাডী  উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, অর্থ বিষয়ক সম্পাদক অনিল রবিদাস প্রমূখ।
 
সংহতি বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম পিযারুল, দেবাশিস প্রামানিক দেবু, নাপ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহজাহান    আলী বরজাহান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ ।
 
বক্তারা বলেন,  স্বাধীনতার ৫০ বছরেও আদিবাসীদের অধিকার বাস্তবায়িত হয়নি। ভূমি দখল, উচ্ছেদ, অগ্নিসংযোগ, খুন, ধর্ষণ,  নারী নির্যাতন চলছেই। মানবাধিকার লংঘনের ঘটনার সুষ্ঠু বিচার এবং এইগুলো বন্ধ করতে হবে ।
 
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে, সমতলের আদিবাসীদের জন্য  পৃথক মন্ত্রনালয গঠন করতে হবে, এবং  ১ম ও ২য় শ্রণীর সরকারি চাকরি সহ সকল সরকারি চাকরিতে আদিবাসী কোটার পূরন বাস্তবায়ন করতে হবে।