বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ

>> হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি সুলতান মনসুর

>> হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

>> ‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’

>> গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

>> এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

>> পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক

>> আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

>> নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

>> সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

আপনি পড়ছেন : রাজশাহী

ভিসানীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে: শিক্ষামন্ত্রী


DhakaReport24.com || 2023-09-23 15:32:15
ভিসানীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভিসানীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে। রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদরাসায় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। ভিসা নিতে নিয়ে বিরোধী দলেরই চাপ অনুভব করার কথা। এটি তাদের ভাবার কথা। সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতা সঙ্গে ভোটগ্রহণ করতে চাই। তাই বর্তমান সরকার ভিসা নিতে নিয়ে কোনো চাপ অনুভব করছে না।

তিনি বলেন, আমরা শান্তি চাই অগ্নি সন্ত্রাস চাই না। যারা স্বচ্ছতা চায় না তারা হাওয়া ভবন খোয়াব ভবন তৈরি করে। আমরা উন্নয়ন চাই। হাওয়া ভবন চাই না।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মহা-পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশীদ, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম