বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

দুই সিটিতেই বড় ব্যবধানে এগিয়ে নৌকা


DhakaReport24.com || 2023-06-21 19:19:45
দুই সিটিতেই বড় ব্যবধানে এগিয়ে নৌকা

নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। সকাল ৮টা থেকে শুরু হওয়ার পর একটানা ৮ ঘণ্টা চলে এই ভোটগ্রহণ। এখন চলছে গণনা। ইতোমধ্যে দুই সিটি করপোরেশনেই বেসরকারিভাবে কয়েকেটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দুই সিটিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশনে ১৫৫ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পেয়েছেন ৫ হাজার ২২ ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২২৩ ভোট। 

এদিকে সিলেট সিটি করপোরেশনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে ৪৫ কেন্দ্রের। এতে নৌকার মনোনীত প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ৫১৯ ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ১০ হাজার ৫১৩ ভোট। 

জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনে ভোট পড়েছে ৫২ থেকে ৫৫ শতাংশ। এছাড়া সিলেট সিটি করপোরেশনের এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৬ শতাংশ।

এদিন দুই সিটিতেই দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। ভোট নেওয়া হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে কিছু কিছু কেন্দ্রে ছিল যান্ত্রিক ত্রুটি। এতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে ভোট দিতে। এনিয়ে কোনো কোনো ভোটার ক্ষোভও প্রকাশ করেছেন।

জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনের আয়তন ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটার। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২। এর মধ্যে নতুন ভোটারসংখ্যা ৩০ হাজার ১৫৭। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। হিজড়া ভোটার ৬ জন।

এছাড়া সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, নগরের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এখানে মেয়র পদে ৮ জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি। এর মধ্যে ১৩২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম