১৭ নং ওয়ার্ডবাসী ভালোবেসে আমার প্রচার মিছিলকে জনসমুদ্রে পরিণত করেছে রাসিক কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব শাহাদত আলী শাহু।
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২১ জুন। এরই মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। জনতার রায় পেতে অপেক্ষা মাত্র কয়েকদিন বাকি । ২১ জুন সারাদিন ভোট গ্রহন চলবে। রাসিকের ১৭ নং ওয়ার্ডেও চলছে ব্যাপক প্রচার প্রচারণা। প্রার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তায় আছেন ঘুরি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব শাহাদত আলী শাহু। তিনি গত ৫ বছরে ওয়ার্ডে ব্যাপক উন্নয়নসহ ওয়ার্ডসেবা পৌছে দিয়েছেন জনগণের দোরগোড়ায়। উন্নয়নের স্বার্থে আবারও ওয়ার্ডবাসী তাঁকে নির্বাচিত করবেন বলে আশাবাদী শাহু। ওয়ার্ডবাসীও চাইছেন অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ গুলো সমাপ্ত করতে আরেকবার সুযোগ দেওয়া উচিত শাহুকে। একারণে ওয়ার্ডবাসী দলবদ্ধভাবে শাহুর হয়ে চালাচ্ছেন ব্যাপক প্রচার প্রচারণা।
শনিবার (১৭ জুন) বিকালে আম চত্বর থেকে ঘুড়ি প্রতীকের পক্ষে প্রচার মিছিলে তিনি এমন কথা বলেন। কয়েক হাজার নারী পুরুষের একটি প্রচার মিছিল বের করেন। এসময় ওয়ার্ডবাসী শাহু জয়ের ব্যাপারে উপরোক্ত এসব কথা বলেন।
রাসিকের ১৭নং ওয়ার্ডের উন্নয়ন এখন দৃশ্যমান। ওয়ার্ডবাসী এখন সতেচন। ওয়ার্ডবাসী জানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহুর বিকল্প নাই। ওয়ার্ডবাসীর পাশে গত ৫ বছর সদা সর্বদা ছিলেন শাহু।
ব্যাপক জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী (ঘুড়ি প্রতীক) আলহাজ্ব শাহাদত আলী শাহু বলেন, ওয়ার্ডবাসীর ভালবাসায় আমি মুগ্ধ। তাঁরা যেভাবে আমার প্রচার প্রচারণা করছেন তাতে আমি সত্যি মুগ্ধ। তাঁদের ভালবাসার প্রতিদান হিসেবে আগামীতে ১৭ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে উপহার দিবো ইনশাআল্লাহ। সর্বদা ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো৷ এবারও আমার জয় সুনিশ্চিত।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম