বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাসিক নির্বাচনে নিউ মার্কেট এলাকায় ভোট চাইলেন জাপা প্রার্থী


তানজিলা আক্তার : রাজশাহী স্টাফ রিপোর্টার, ঢাকা রিপোর্ট
DhakaReport24.com || 2023-06-15 17:17:45
রাসিক নির্বাচনে নিউ মার্কেট এলাকায় ভোট চাইলেন জাপা প্রার্থী

আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন গণসংযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মহানগরীর নিউমার্কেট এলাকার দোকানগুলোতে লিফলেট বিতরণ করেন ও লাঙ্গল প্রতীকে ভোট চান।

এসময় জাতীয় পার্টির প্রার্থী স্বপন বলেন, আমরা আচরন-বিধি লঙ্ঘন করিনি। আমরা নিয়মের মধ্যে থেকে পোস্টার লাগাচ্ছি। শহরের মধ্যে আমাদের পোস্টার না থাকলেও শহরের অন্য জায়গাতে আমাদের পোস্টার রয়েছে। সুন্দর পরিবেশ থাকলে আমরা নির্বাচনে থাকবো। এ সময় মহানগরের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিকেল সাড়ে ৫ টায় মহানগরীর ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার কথা রয়েছে। আর জাকের পার্টির মনোনীত মেয়র প্রার্থী লফিত আনোয়ার এখন পর্যন্ত গণসংযোগের কোন খবর পাওয়া যায়নি।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম গত ১২ জুন রাতে তার রাজশাহীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম