বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে প্রতীকী প্লাস্টিক ধর্মঘট পালিত


তানজিলা আক্তার স্টাফ রিপোর্টার, রাজশাহী
DhakaReport24.com || 2023-06-06 14:30:00
রাজশাহীতে প্রতীকী প্লাস্টিক ধর্মঘট পালিত

প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা থেকে বাঁচতে এবং জনসচেতনতা সৃষ্টি করতে রাজশাহীতে প্রতীকী প্লাস্টিক ধর্মঘট পালিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ আয়োজনে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ প্রতীকী ধর্মঘট পালিত হয়।
প্লাস্টিক ধর্মঘটে রাজশাহীর বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজ অংশগ্রহণ করেন। এসময় তাঁরা প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং এর ভয়াবহতার নানা দিক সম্মিলিত লিখা প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে দাড়িয়ে বক্তব্য দেন। পরে সাহেব বাজার জিরোপয়েন্টে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ১০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন।

অনুষ্ঠানে বরেন্দ্র ইয়ুথ ফোরাম’র সভাপতি শাইখ তাসনীম জামাল’র সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাক আতিকুর রহমান আতিক’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ এর সভাপতি শামীউল আলীম শাওন, রাজশাহী পরিবেশ আন্দোলন ও ঐক্য পরিষদের আহবায়ক মাহবুব টুনকু, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি রাসেল সরকার ও সদস্য মমতাজ আক্তার, গ্রীণ ভয়েজ এর রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহীম প্রমুখ। 

বারসিক’র গবেষক মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘ইউনাইটেড নেশনস’র পরিবেশ কর্মসূচির এক যৌথ গবেষণায় দেখা যায়, নব্বই শতাংশ পাখি এবং মাছের পাকস্থলী থেকে প্লাস্টিকের কণা পাওয়া গেছে। সেখানে আরো জানা যায় পৃথিবীতে প্রায় আটশত সামুদ্রিক প্রজাতির মধ্যে এ নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। মাইক্রোপ্লাস্টিক মানুষের দেহে প্রবেশের কারণে ব্রেইন ড্যামেজ, অবিসিটি, ক্যান্সার, ডায়াবেটিকস, হৃদরোগ, এ্যাজমাসহ নারীর বন্ধ্যাতের¡ মারাত্বক ঝুঁকি সৃষ্টি করছে। দিনে দিনে প্লাস্টিক যেন আমাদের জীবন এবং পরিবেশে এক ভয়াবহ হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই নগর এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশকে প্লাস্টিকের ভয়াবহতা থেকে রক্ষা করা এখন সময়ে দাবি।

রাজশাহী পরিবেশ আন্দোলন ও ঐক্য পরিষদের আহবায়ক মাহবুব টুনকু বলেন, পরিবশে সুরক্ষায় আইন করা হয়, কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা দেখতে পাইনা, মহামান্য আদালতের নিষেধ সত্বেও নির্বাচনগুলোতে যাচ্ছে তাই প্লাস্টিক পলিথিন ব্যবহার করা হচ্ছে। তিনি নির্বাচনী আইনে প্রচার প্রচারণাসহ সব ক্ষেত্রে প্লাস্টিক ও পলিথিন বন্ধের দাবি জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম