বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

জ্যৈষ্ঠের শেষের দিকে তাপদাহে পুড়ছে পদ্মাপাড়ের রাজশাহী


স্টাফ রিপোর্টার, ঢাকা রিপোর্ট
DhakaReport24.com || 2023-06-05 17:06:00
জ্যৈষ্ঠের শেষের দিকে তাপদাহে পুড়ছে পদ্মাপাড়ের রাজশাহী

জ্যৈষ্ঠের শেষের দিকে আগুনমুখোর তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোথাও যেন স্বস্তির দেখা মিলছেনা। ফলে প্রচন্ড গরমে নাকাল অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে জনসাধারণসহ প্রানিকূলকে। তাপদাহে গত কয়েক দিন থেকে মানুষের পাশাপাশি পশুপাখিরাও হাঁসফাঁস করতে শুরু করেছে।

আজ সোমবার দুপুর ১টায় রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামি ১০ জুন পর্যন্ত এরকম তাপমাত্রা বিরাজ করবে।

আজ দুপুর ১টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৪ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস। আর দুপুর ১টায় বাতাসের আদ্রতা ছিল ৩৩ শতাংশ। গতকাল রোববার (০৪ জুন) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৩৯.৮ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু শনিবার (০৩ জুন) সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৪১.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৫ ডিগ্রী সেলসিয়াস। এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ এপ্রিল  রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস।

তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ হিসাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়াসহ গাছ-পালা কমে যাওয়ায়, নগরায়ন বৃদ্ধিপাওয়ায়, যান-বাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি পাওয়ায়, নদীর পানি শুকিয়ে যাওয়ায় বালু দ্রুত উত্তাপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জানান এই কর্মকর্তা।

এদিকে, তাপদাহে অতিষ্ঠ জনজীবন; শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে।

উল্লেখ্য, গত বছর ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম