বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে তাপমাত্রার পারদ তিনদিন থেকে ৪০ ডিগ্রীর ঘরে


তানজিলা আক্তার রাজশাহী। স্টাফ রিপোর্টার, ঢাকা রিপোর্ট
DhakaReport24.com || 2023-05-10 17:21:00
রাজশাহীতে তাপমাত্রার পারদ তিনদিন থেকে ৪০ ডিগ্রীর ঘরে

রাজশাহীতে তাপমাত্রার পারদ কেবল বৃদ্ধি পাচ্ছে। এই আগুন ঝরা আবহাওয়ায় পুড়ছে পদ্মাপাড়ের রাজশাহী।

তাপদাহে গত কয়েক দিন থেকে মানুষের পাশাপাশি পশুপাখিরাও হাঁসফাঁস করতে শুরু করেছে। অতিরিক্ত গরমে একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়ায় কিংবা শীতল কোনো স্থানে আশ্রয় নিচ্ছেন। টানা তাপদাহে চাতকের মতো মানুষ বৃষ্টির জন্য আকাশ পানে তাকিয়ে আছেন। কিন্তু বৈশাখ মাস শেষ হয়ে আসলেও কোথায় সেই প্রাণ শীতল করা বহুআকাঙ্খিত বৃষ্টি। 

বৃষ্টির খবর জানতে চাইলে রাজশাহীর ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, আজ সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৩ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৩ ডিগ্রী সেলসিয়াস। আর দুপুর তিনটায় বাতাসের আদ্রতা ছিল ১০ শতাংশ। 

গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.০ ডিগ্রী  সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.০ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৩ ডিগ্রী সেলসিয়াস। এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ এপ্রিল রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। এ তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে, তবে ১২ মে এরপর তাপমাত্রা কিছুটা কমবে।। 

উল্লেখ্য, গত বছর ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।  
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম