বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে ৬৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ৩


রাজশাহী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-16 09:29:30
রাজশাহীতে ৬৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ৩

রাজশাহীর বাঘা উপজেলায় খাদ্য গুদামের ৬৬৭ বস্তা সরকারি চাল চারঘাটের কাঁকড়ামারি থেকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাঘা ও চারঘাট থানার পুলিশ কাঁকড়ামারি বাজারের দুটি চালের আড়ত থেকে এই চাল উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত আড়তের মালিক সমসের আলী, মোস্তাকিন আলী ও তার ছেলে মফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা খাদ্য গুদামের দায়িত্বরতদের সহায়তায় ৬৬৭ বস্তা সরকারি চাল চারঘাটের কাঁকড়ামারি বাজারের ব্যবসায়ী বিশাল খাদ্য ভান্ডারের মালিক সমসের আলী এবং সুমি মায়া মিষ্টান্ন ভান্ডারের মালিক মোস্তাকিন আলীর কাছে বিক্রি করেন। ক্রয়কৃত প্রতি ৩০ কেজি ওজনের সরকারি বস্তার চাল তারা নিজস্ব আড়তের বস্তায় প্যাকেট করছিলেন। এ সময় বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬৭ বস্তায় ২০ টন ১০ কেজি চাল উদ্ধার করেন। এ সময় আড়তের মালিক সমসের, মোস্তাকিন ও তার ছেলে মফিজুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাঘা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাঘা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবিউর রহমান বলেন, আমার অফিসের কর্মচারী আবদুল হালিম। তিনি চাকরির পাশাপাশি চালের ব্যবসা করেন। পুলিশের জব্দকৃত চাল সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও পাবনার ঈশ্বরদী থেকে আবদুল হালিম ক্রয় করেন। এই চাল তিনি চারঘাটের কাঁকড়ামারি বাজারের দুই আড়তদারের কাছে বিক্রি করেন। আমার অফিসের এই চাল না।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিকে ৬৬৭ বস্তা চাল জব্দ ও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানায় একটি মামলা হয়েছে। এছাড়া এই চাল ক্রয়-বিক্রয়ের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম