বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

বাঘায় গত ৩ মাসে শিয়ালের কামড়ে আহত ৭


রাজশাহী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-16 07:34:00
বাঘায় গত ৩ মাসে শিয়ালের কামড়ে আহত ৭

রাজশাহীর বাঘায় চলতি বছরের গত ৩ মাসে শিয়ালের কামড়ে আহত হয়েছেন এক শিশুসহ ৭ জন। 

গত বৃহস্পতিবার বিকেলে শিয়ালের ছোবল থেকে ছাগল বাঁচাতে গিয়ে শিয়ালের কামড়ে মালিক নিজেই আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মাজেদ আলী বাঘা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাজুবাঘা গ্রামের বাসিন্দা।

আহত মাজেদ আলী জানান, বাড়ির পাশের ফাঁকা জায়গায় ছাগলটি বাঁধা ছিল। ওইদিন বিকেলে ছাগটিকে কামড়াচ্ছিল একটি শিয়াল। তা দেখে ছাগলকে উদ্ধার করতে যান। এ সময় শিয়ালটি তার ডান হাতে ও পায়ে কামড় দিয়ে গুরুতর জখম করে।

জরুরি বিভাগের চিকিৎসক রাকেশ পান্ডে জানান, পাগলা শিয়াল সন্দেহে আহত মাজেদ আলীকে এন্টি র‌্যাবিস ভ্যাকসিনসহ চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম