বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ


DhakaReport24.com || 2022-04-14 05:09:15
রাজশাহীতে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাচুপাড়া মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া থানায় পাঠায়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী পুলিশকে জানায়, সে সকালে কাচুপাড়ার এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়েছিল এবং ইফতারের পর ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিল। ভ্যানে আরও দুই ব্যক্তি ছিল। ভ্যানটি কাচুপাড়া মাঠ পার হবার সময় ৫/৬ জন ধারলো অস্ত্র নিয়ে তাদের ভ্যানের গতিরোধ করে এবং সবার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

স্কুলছাত্রী জানায়, পরে অস্ত্রাধারী ব্যক্তিরা তাকে মাঠের ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে পালিয়ে যায়। সেখান থেকে পার্শ্ববর্তী বাজারে গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চায় সে। 
 
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে মেয়েটি থানায় এসেছে। তার কাছে বিস্তারিত শোনার পর সাথে সাথে ঘটনাটি যাচাইসহ এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম