রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম প্রিন্সকে সভাপতি ও ইসলামিক স্টাডিজের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মো. মাহদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে নবীনবরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানের শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন-সহ সভাপতি নাজমুল হাসান নিলয়, হৃদয় চন্দ্র দাস, সোহাগ মীর ও সজীব মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক আকিব হোসেন, মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সহ কোষাধ্যক্ষ তাফসির হাসান, দপ্তর সম্পাদক অজিত চন্দ্র মন্ডল, সহ দপ্তর সম্পাদক শেখ সৈকত।
এছাড়াও প্রচার বিষয়ক সম্পাদক ইসহাক হোসেন, সহ প্রচার বিষয়ক সম্পাদক জিহাদ হাসান, মহিলা ও যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক প্রজ্ঞা লাবন্য, আপ্যায়ন ও ভ্রমণ বিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আকন বিন কাউসার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমি আবিদা, ছাত্রী বিষয়ক সম্পাদক মাহজাবিন হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জিহাদ ও সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক খালিদ হাসান।
অনুষ্ঠানে সভাপতি শাহরিয়ার নিহাল সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য শেখ সৈকতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের প্রভাষক শাহাদাৎ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আরিফ মাদবর এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেল ৪টায় অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম