বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাবিতে বামজোটের হরতালে হামলার অভিযোগ 


রাবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-28 14:24:15
রাবিতে বামজোটের হরতালে হামলার অভিযোগ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হরতাল পালনের সময় বাম ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। 

সোমবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালান বলে দাবি আন্দোলনকারীদের। এতে আহত হয়েছেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতিসহ আরো এক আন্দোলনকারী। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হামলা নয় কিছুটা উচ্চবাচ্য হয়েছিল।

এর আগে, বাম গণতান্ত্রিক জোটের ডাকা সারাদেশে অর্ধদিবস হরতালের সমর্থনে সকাল ৬টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) হরতাল পালন করছিল বাম ছাত্রসংগঠনগুলো।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রাবি শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদেই আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে হরতালে হামলার প্রতিবাদ আজ সন্ধ্যার দিকে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করবো আমরা। 

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, তাদের দাবি সঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সাথে হরতাল পালনকারীদের কিছুটা উচ্চবাচ্য হয়েছিল।  মহাসড়কে যান চলাচল স্বাভাবিকই ছিল বিধায় আমি তাদের বাস চালাতে দিতে অনুরোধ জানিয়েছিলাম। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম