বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

সেচের পানি না পেয়ে কৃষকের বিষপান, মারা গেলেন চাচাতো ভাইটিও


DhakaReport24.com || 2022-03-26 08:03:15
সেচের পানি না পেয়ে কৃষকের বিষপান, মারা গেলেন চাচাতো ভাইটিও

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমিতে সেচের পানি না পেয়ে বিষপান করে মারা যাওয়া কৃষক অভিনাথ মারান্ডির পর মারা গেছেন তার চাচাতো ভাই রবি মারান্ডি (৩২)। 

শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ দুই কৃষকের বাড়ি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে। 

এর আগে গত বুধবার (২৪ মার্চ) একই দিন বিষপান করেন দুই ভাই। স্থানীয়রা জানান, অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি দুজনেই বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু ১২ দিন ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরলেও তারা সেচের পানি পাচ্ছিলেন না। এই ক্ষোভে গত বুধবার সন্ধ্যার আগে গভীর নলকূপের সামনেই দুজনে বিষপান করেন। এতে গ্রামেই অভিনাথের মৃত্যু হয়। আর রবিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। 

এদিকে সেচ পাম্প অপারেটর সাখাওয়াতকে অভিযুক্ত করে গোদাগাড়ী থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেছেন নিহত কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রোম।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ