বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ : নিহত ১


DhakaReport24.com || 2022-03-15 03:03:15
মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ : নিহত ১

রাজশাহীর চারঘাট উপজেলায় দুই মাদক ব্যবসায়ী গ্রুপের দ্বন্দ্বে শাহবাজ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহবাজ উপজেলার তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।  

স্থানীয়রা জানায়, শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের ইউপি সদস্য সাহাবুর আলী ও কালাম আলী নামে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবারে কয়েক দফা সংঘর্ষে জড়ায় এই মাদক ব্যবসায়ীরা।

পরে সন্ধ্যা ৭টার দিকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর আক্কাসের মোড়ে অবস্থান করছিল। এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের ওপর। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও শাহবাজ আলীকে সেখানে জনসম্মুখে কোপানো হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুই গ্রুপের দ্বন্দ্বে একজন খুন হয়েছে। অপরাধীদের ধরার জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম