গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে সোমবার (১৪ মার্চ) সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে একজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আর অন্যজন করোনা নেগেটিভ হওয়ার পরও মারা গেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। মারা যাওয়া অন্যজন রাজশাহী জেলার বাসিন্দা। তিনি করোনা নেগেটিভ ছিলেন। কিন্তু শ্বাসকষ্টসহ নানান শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন কোনো করোনা রোগী ভর্তি হননি। এর আগের দুই দিন করোনায় মৃত্যু শূন্য ছিল রামেক হাসপাতাল।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা রোগীর সংখ্যা দশের নিচে নেমে এসেছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত করোনা ইউনিটে নয় জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন পাঁচ জন। করোনা নেগেটিভ রোগী আছেন তিন জন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম