বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

সীমানাপ্রাচীর ধসে নিহত ১


DhakaReport24.com || 2022-03-12 00:34:15
সীমানাপ্রাচীর ধসে নিহত ১

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির ভিত খননের সময় পাশের জমির সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গোদাগাড়ী ডাইংপাড়া এলাকার রিয়াজুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ডাইংপাড়া এলাকার মাহাতাবের ছেলে। আহত বাকি চারজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, তারা খবর পান ছোট বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় সীমানা দেয়াল ধসে নয়জন চাপা পড়েছে। এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের মধ্যে রিয়াজুল ইসলাম নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি চারজনকে হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা শঙ্কামুক্ত।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম