সিরাজগঞ্জে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে শহরের এসএস রোডস্থ নিউজ হোম কার্যালয়ে কেক কাটা, সংক্ষিপ্ত আলোচনা, আনন্দ-আড্ডায় মধ্য দিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠান উদযাপিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস হাসান, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি দীলিপ গৌর, সময় টিভির রিংকু কুন্ড, বৈশাখী টিভির সুজিত সরকারসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কেক কেটে, সংক্ষিপ্ত আলোচনা, আনন্দ-আড্ডায় ভরে উঠে গোটা পরিবেশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম