শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

গোসলে নেমে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই নিখোঁজ


DhakaReport24.com || 2022-03-08 00:06:15
গোসলে নেমে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই নিখোঁজ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফুলজোড় নদীতে দুই ভাই গোসল করতে নেমে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে তার অপর ভাই নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলার বেতবাড়ি পূর্ব সাতবাড়িয়া ফুলজোড় নদীর খেয়াঘাট থেকে বড় ভাই রাজু আহমেদের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ রয়েছে ছোট ভাই মাজিদুল ইসলাম (১২)। তারা দুই ভাই পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রাম গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (৭ মার্চ) রাতে পূর্ব সাতবাড়ীয়া গ্রামে তাউই মানিক হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল রাজু আহমেদ ও মাজিদুল। মঙ্গলবার দুপুরে তাদের বিয়াই মনিরুল ইসলামের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় দুই ভাই পানির স্রোতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা রাজু আহমেদের মরদেহ উদ্ধার করলেও অপর ভাই মাজিদুল নিখোঁজ রয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে স্থানীয়দের সঙ্গে মাজিদুলকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।  

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের অফিসার জালাল উদ্দিন রাজু আহমেদ জানান, নিখোঁজ মাজিদুলকে উদ্ধারে রাজশাহী থেকে তাদের ডুবুরি দল উল্লাপাড়ায় আসছে। এর আগে নদীতে জাল ফেলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম