শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এএফসি ওমেন্স ডে পালিত


DhakaReport24.com || 2022-03-08 18:57:45
সিরাজগঞ্জে এএফসি ওমেন্স ডে পালিত

আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ পালিত হয় এই বিশেষ দিনটি। ইতিহাসের পাতা থেকে ভবিষ্যতের পৃথিবীতে মহিলাদের জয়যাত্রাকে তুলে ধরে এই দিন। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, খেলাধুলাসহ সমস্ত দর্শনের উর্ধ্বে গিয়ে কুর্নিশ জানানো হয় মহিলাদের কৃতিত্বকে।

এই বিশেষ দিনে সিরাজগঞ্জে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে পালিত হয়েছে এএফসি ওমেন্স ডে। মঙ্গলবার বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা নারী ফুটবল খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম আবু ইউসুফ সূর্য। এছাড়া জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সমদ্য আল-আমিন, জেলা ফুটবল একাডেমীর সভাপতি হাসান সফিক কল্লোল, মাহবুব আলম পিয়ার প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম