রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

তৃনমূলের ত্যাগি নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগ


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-19 19:07:45
তৃনমূলের ত্যাগি নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচিতে ত্যাগি নেতাকর্মীদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ (শনিবার) দুপুরে  সাবেক তৃণমূল নেতৃবৃন্দের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ উঠে আসে। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেলকুচি  পৌরসভার সাবেক ৬ ওয়ার্ড সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল হক ফজল। বক্তব্য পাঠকালে তিনি বলেন, গত ১৭ ই ফেব্রয়ারী তারিখে বেলকুচির উপজেলার ৬ টি ইউনিয়ন ৫৪ ওয়ার্ড  ও ১ টি পৌরসভার ১০ টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সহ সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল উপস্থিত থেকে তাদের মনোনীত প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী নির্বাচিত করেছে। যাতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করা এবং দলের দুর্দিনের পাশে থাকা তৃণমূলের নেতাকর্মীরা বাদ পরেছে । এখন যারা ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী নির্বাচিত হয়েছে তাদের বেশীর ভাগই সুবিধাবাদী। এদের একতৃতীয়াংশ জামায়াত- বিএনপি সাবেক নেতা কর্মী ছিলেন। 
এসময় তিনি আরও বলেন, আমি সহ যারা প্রকৃত তৃণমূলের নেতাকর্মী রয়েছি তারা দলের কঠিন মুহুর্তেও পাশে ছিলাম এখন রয়েছি। অথচ আমরা এ সম্মেলন থেকে বাদ পড়েছি। আমি  উপজেলা আ'লীগ , জেলা আ'লী , কেন্দ্রীয় নেতাকর্মী  সহ দলপ্রধান জননেত্রী শেখ হাসির কাছে অনুরোধ করছি, আমরা যারা বাদ পরেছি আমাদের পরিবার ও ব্যক্তি জীবনে তথ্য নিয়ে আমাদের যোগ্য  জায়গা ফিরিয়ে দিন। 

এদিকে উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিকের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় এমপি আব্দুল মমিন মন্ডল ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সহ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে ওয়ার্ডের জন্য যাদের তৃণমূলের নেতাকর্মী হিসাবে নির্বাচিত করা হয়েছে তারা আমি মনে করি যথেষ্ট যোগ্য। আমরা দলকে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যথাযথ যোগ্য ব্যক্তিদের ওর্যাডের নেতাকর্মী বানিয়েছি।

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম