শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

৩ মাস পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস


DhakaReport24.com || 2024-11-15
৩ মাস পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস

তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু করেছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালুর দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদানসহ, সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে ট্রেনটি চালু করা হয়েছে। সেই সঙ্গে ২০ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনটিও চালু করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম