শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

নিখোঁজের ৫ দিন পর হাত-পা বাঁধা লাশ উদ্ধার


বাবুল হাসান - শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি 
DhakaReport24.com || 2023-01-14 16:15:00
নিখোঁজের ৫ দিন পর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সিরাজগঞ্জ শাহজাদপুরে দুপুরে করতোয়া নদী থেকে নিখোঁজের ৫ দিন পর শরিফুল ইসলাম(৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে  পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) শাহজাদপুর থানা পুলিশ এ  লাশ উদ্ধার করে।

নিহতের নাম শরিফুল ইসলাম। সে উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে।

নিহতের চাচা আব্দুর রহমান ও  রফিকুল ইসলাম জানান, গত সোমবার (৯ জানুয়ারি) রাতে শরিফুল ইসলাম শ্বশুর বাড়ি চর-বেতকান্দিতে যায়। সেই রাতেই শরিফুলের স্ত্রী ফারজানা খাতুনের সাথে বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই শরিফুল নিখোঁজ হয়। নিখোঁজের পর গত বৃহস্পতিবার সকালে শরিফুলের রক্তমাখা জামা কাপড় খুঁজে পায় এলাকাবাসী। এরপর শনিবার সকালে করতোয়া নদীতে হাত-পা বাধা অবস্থায় শরিফুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। 

তিনি আরও জানান, জিঙ্গাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শশুড়, শাশুড়ী ও ভাইকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম