সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স যমুনার ভাঙ্গনে বিলীন হওয়ায় প্রায় নয় বছর ধরে উপজেলার একমাত্র সরকারি কলেজ এর ভবনে চলছে উপজেলার দাপ্তরিক সকল কার্যক্রম । দীর্ঘদিন পর উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া মৌজার ৬ একর জমি অধিগ্রহণ করা হয় উপজেলা কমপ্লেক্স নির্মাণের জন্য।
শনিবার ২৪ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণের অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃঞ্চ দেবনাথ।
এ সময় প্রকল্প পরিচালক উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প, মোঃ মাহবুব আলম, জেলা নির্বাহী প্রকৌশলী(এলজিইডি)শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ,উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা কমপ্লেক্স নির্মাণের মাস্টারপ্ল্যান সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম