সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের সভাপতিকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রলীগ।
রোববার (১২ জুন) সকাল ১১ টার দিকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর ছাত্রলীগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পৌর ছাত্রলীগের সভাপতি এম আকতার হামিদ লিখিত বক্তব্যে বলেন, গত ৫জুন বিকালে উপজেলার মাজম মিয়ার মোড়ে ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ও প্যানেল চেয়াম্যান আব্দুল কাদেরকে মারপিটের ঘটনায় আমাকে জড়িয়ে বিভিন্ন মিডিয়া সংবাদ প্রচার হয়েছে। কিন্তু এ মারপিটের সাথে আমি ও পৌর ছাত্রলীগের কেউ জড়িত না।
তিনি আরও বলেন, আমি বাড়ী থেকে বের হয়ে আওয়ামী লীগ অফিসে যাওয়ার পথে অনেক মানুষের সমাগম দেখতে পাই। ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানদের উপর হামলা কথা শুনতে পাই। পরে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাই। কিন্তু একটি মহল আমাকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম