শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

৪ বছরের শিশু ধর্ষণ, রিকশাচালক আটক


DhakaReport24.com || 2022-05-16 20:08:15
৪ বছরের শিশু ধর্ষণ, রিকশাচালক আটক

ভাত খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৪৬) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ মে) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ী খঞ্জনদিয়ার মহল্লা থেকে তাকে আটক করে পুলিশ। আটক রিকশাচালক হুমায়ুন করিব পাবনার চাটমোহর উপজেলার সন্দভার গ্রামের গাজিউর রহমানের ছেলে।

শিশুর মা বলেন, শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ী খঞ্জনদিয়ার মহল্লায় মন্টু শেখের বাড়িতে ভাড়া থাকেন তিনি। পাশের বাড়িতে ভাড়া থাকেন রিকশা চালক হুমায়ুন করিব। গতকাল রোববার বাড়ির পাশে খেলছিল শিশুটি। এসময় রিকশাচালক হুমায়ুন কবির শিশুটিকে ভাত খাওয়ানো কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটির গলাটিপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তার মা।

প্রচুর রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে আজ সোমবার সকালে শিশুটিকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার
জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়
এলাকাবাসী রিকশাচালক হুমায়ুন কবিরকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, শিুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তার শারীরিক পরীক্ষা করা হবে। শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম