শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক


DhakaReport24.com || 2022-05-16 14:07:15
সিরাজগঞ্জে ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের কামারখন্দে ফেনসিডিলসহ এক ইউপি সদস্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

আটকৃতরা হলেন-রাজু আহম্মেদ (২৬)। তিনি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চালা গ্রামের করিম সরকারের ছেলে এবং বগুড়া জেলার জাহানাবাদ এলাকার আবু তাহেরের ছেলে রুবেল মিয়া (৩৫)।

সোমবার (১৬ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ স্পেশাল কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর এলাকায় মাদকদ্রব্য ফেনসিডিল হেফাজতে রেখে অবস্থান করছে।
 
এমন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওই এলাকার রাজুর বসতবাড়ির ভেতর আঙিনায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাজু ও  রুবেলকে ১৯৪ বোতল ফেনসিডিল ও মোবাইলসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম