শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সয়াবিন তেল মজুদ করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


DhakaReport24.com || 2022-05-10 15:19:30
 সিরাজগঞ্জে সয়াবিন তেল মজুদ করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সয়াবিন তেল মজুদ, উচ্চ মুল্য নেয়া, সয়াবিনের সাথে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে তিন ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় মজুদকৃত প্রায় ১ হাজার লিটার সয়াবিন তেল ন্যায্য মূল্যে খোলাবাজে বিক্রি করা হয়।

মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজারে এই অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজারের সততা স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। 

এসময় মজুদকৃত অবস্থায় প্রায় ৫ হাজার লিটার খোলা সয়াবিন তেল ও প্রায় ১ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও খোলা বাজারে বোতলকৃত সয়াবিন তেল বিক্রি করা হয়। একই বাজারের সাহা স্টোর ও সিয়াম স্টোরে সয়াবিন তেল মজুদ ও তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম