রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ, গতি স্বাভাবিক 


DhakaReport24.com || 2022-05-01 11:08:00
সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ,  গতি স্বাভাবিক 

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে গণ-পরিবহনের পাশাপাশি মোটরসাইকেল, ট্রাক, পিকআপভ্যানে বাড়ি ফিরছে নিম্ন আয়ের মানুষ।

রোববার (১ মে) সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ চিত্র দেখা যায়। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে ধীরগতি বা যানজটের ভোগান্তি নেই। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরলস ভাবে দায়িত্ব পালন করছে পুলিশ।

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নব-নির্মিত নলকা সেতুর এক পাশ ও চান্দাইকোনা নতুন সেতু খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে জেলার মমহাসড়ককে চার সেক্টরে ভাগ করা হয়েছে।

এ ছাড়া তিনটি কুইক রেসপন্স টিম কাজ করে যাচ্ছে। মহাসড়কে পুলিশের এ দায়িত্ব পালনে অবহেলা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম