শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ঈদে ঘরে ফেরা হলো না শান্তনার


DhakaReport24.com || 2022-04-29 12:43:15
ঈদে ঘরে ফেরা হলো না শান্তনার

সিরাজগঞ্জের পাঁচলিয়াতে ট্রাক চাপায় মারা গেছে এক গার্মেন্টস কর্মী। তার নাম শান্তনা খাতুন (২৮)।  এ ঘটনায় তার স্বামী আব্দুল মাজেদ ও মেয়ে মাকসুদা খাতুন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৯ এপ্রিল)  সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার পাড়া গ্রামের আব্দুল মাজের স্ত্রী ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মোটরসাইকেল যোগে আব্দুল মাজেদ তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। তারা পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে শান্তনা বেগম ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম