শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ৫৬৫ পিচ ইয়াবাসহ একজন আটক


DhakaReport24.com || 2022-04-22 10:58:30
সিরাজগঞ্জে ৫৬৫ পিচ ইয়াবাসহ একজন আটক

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ৫৬৫ পিচ ইয়াবাসহ আঃ রশিদ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক আঃ রশিদ সলঙ্গা থানার চড়িয়া শিকার গ্রামের আঃ সাত্তাররে ছেলে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মোস্তাফিজুর রহমান।
  
এতে বলা হয়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদস্যরা সলঙ্গা থানার চড়িয়া শিকার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চড়িয়া শিকার দক্ষিনপাড়া এলাকা থেকে ৫৬৫ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম