সিরাজগঞ্জের তাড়াশে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সমতলে বসবাসকৃত নৃ-তাত্ত্বিক পরিবারের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরের ২য় ও ৩য় পর্যায়ে বরাদ্দকৃত অর্থ দ্বারা বাইসাইকেল বিতরণ করা হয়।
বৃস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মহিলা বিষয়ক সম্পাদিকা মিনতি রানী বসাক, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন প্রমূখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম