শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু  


DhakaReport24.com || 2022-04-21 14:51:15
 উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু   

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধি নারীর মৃত্যু হয়েছে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ১০টায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  নিহত নারী বেশ কিছু দিন হলো সলপ স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকানির্বাহ করতেন।
বৃহস্পতিবার সকালে তিনি সলপ রেল গেইট থেকে রেলস্টেশনে যাওয়ার পথে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জের জিআরপি থানার উপ-পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সলপ স্টেশন রেল গেইট এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম