শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

কামারখন্দে চড়ক পূজায় বসেছে গ্রামীণ মেলা


DhakaReport24.com || 2022-04-14 19:57:00
কামারখন্দে চড়ক পূজায় বসেছে গ্রামীণ মেলা

সিরাজগঞ্জের কামারখন্দে বাংলা ও বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখে চড়ক পূজায় বসেছে গ্রামীণ মেলা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে চড়ক পূজায় বসে গ্রামীণ মেলা। 

উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ চড়কগাছে করে অনুষ্ঠিত হচ্ছে চড়ক পূজা। আর এই পূজাকে ঘিরে বিদ্যালয়ে পাশেই বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা দোকানীরা বিভিন্ন পসরা সাজিয়ে রেখেছেন। এসব দোকানে ভীড় করছে অসংখ্য ক্রেতা। একদিকে পহেলা বৈশাখ অন্যদিকে চড়ক পূজা ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের ষাটোর্ধ শাহজাহান আলী জানান, পহেলা বৈশাখ ও সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা উপলক্ষে এই এলাকায় গ্রামীণ মেলা বসে। ছোট বেলা থেকেই এই মেলায় আসি। এবারও নাতি-নাতনীদের সঙ্গে নিয়ে মেলায় এসেছি। খুব আনন্দ লাগছে।

কামারখন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুমার দাস জানান, পহেলা বৈশাখে প্রতি বছর চড়ক পূজা হয়ে থাকে। পহেলা বৈশাখ ও পূজায় প্রত্যেক বাড়ীতে আত্মীয় স্বজনদের পদচারনায় মিলন মেলায় পরিনত হয়। পহেলা বৈশাখ ও চড়ক পূজা ঘিরে গ্রামীণ মেলায় হাজারো ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে।

কারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম