সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। এর আগে সারারাত তীব্র যানজটে স্থবির ছিল মহাসড়ক।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বিঘ্ন হওয়ার ফলে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে যানজট কমেনি। সারারাত হাইওয়ে পুলিশ কাজ করার পর শুক্রবার ভোর থেকে ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন।
তিনি আরও জানান, নলকা সেতুর পশ্চিমে বেশ কয়েকটি বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। শুক্রবারই এই খানাখন্দগুলো সংস্কার করা হবে। এটি সংস্কার হলে যানচলাচল স্বাভাবিক হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম