শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

মালবাহী ট্রেন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক


কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-04-04 20:43:15
মালবাহী ট্রেন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে একটি মালবাহী ট্রেন বিকল হয়ে পড়ায় টানা আড়াই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল।

সোমবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার কুড়িগ্রাম এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী একটি ট্রেনের বগির হুক ভেঙে যায়। ফলে ট্রেনটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে।  

জামতৈল রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন বেলা ১টা ৫০ মিনিটে জামতৈল স্টেশন ক্রস করে। কিছুদূর যাওয়ার পর ট্রেনটির একটি বগির হুক ভেঙে মাঝখান থেকে আলাদা হয়ে যায়। এতে ট্রেনটির দুটি অংশ মেইন লাইনের ওপর থেমে যায়। এতে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির দুটি অংশ ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে তৃতীয় লাইনে দেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম