সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার সয়াধানগড়া মধ্যপাড়ার দারুল ইসলামী একাডেমি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা জামায়াতের আমির শাহীনূর আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ উদ্দিন, অফিস সম্পাদক আজিজুল হক, সাবেক সভাপতি ইমরান হোসেন, শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব, মনিরুল ইসলাম, আলামিন হোসেন, শরীফুল ইসলাম, আইয়ুব আলী, আবু বকর খান, আব্দুস সালাম, মনিরুল ইসলাম সরকার, জাকারিয়া ও রবিউল ইসলাম।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই খোকন সাহা জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন। রাতেই সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম