সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ দিবস পালন করা হয়।
দিনের প্রথম প্রহরে শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, উপজেলা আ.লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদূল হক রেজা, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন প্রমুখ।
এর আগে পুলিশ, আনসার ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শারীরিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লে প্রদর্শন শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম