রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

পদ্মা ও যমুনায় গোসলে নেমে ৩ বন্ধুর মৃত্যু, নিখোঁজ ১


DhakaReport24.com || 2022-03-18 22:05:15
পদ্মা ও যমুনায় গোসলে নেমে ৩ বন্ধুর মৃত্যু, নিখোঁজ ১

রাজশাহীর পদ্মা ও সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর বড়কুঠি এলাকার সারিকের ছেলে নীরব (১৫) ও একই এলাকার সায়েদের ছেলে সায়ল (১৫)। দুজনই অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

এদিকে সিরাজগঞ্জ শহরের গোসালা রোডের উজ্জ্বল কর্মকারের ছেলে সন্দীপ কর্মকার নয়নের লাশ উদ্ধার করেছে ডুবরি দল। এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার কালু সূত্রধরের ছেলে সকাল সূত্রধর উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।  দুজনই শহরের জাহান আরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘বড়কুঠি এলাকার ৬ কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন পানিতে তলিয়ে যায়। পরে অন্য চারজন উঠে এসে স্থানীয় লোকজন ডাকে। কিছুক্ষণ পর স্থানীয়রা পদ্মা নদী থেকে নীরব ও সায়লকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার শিক্ষার্থী যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা ঘাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নদীতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে তারা ডুবে যায়। স্থানীয় নৌকার মাঝিদের সহায়তায় দুজনকে উদ্ধার করা গেলেও একজনকে মৃত উদ্ধার করা হয়েছে আরেকজন এখনও নিখোঁজ।

সন্ধা হয়ে যাওয়ার কারনে আগামীকাল আবারও উদ্ধার কাজ শুরু করবে ডুবরি দল। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম