শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

>> ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

>> অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

আপনি পড়ছেন : দিনাজপুর

জাল টাকা প্রবেশ প্রতিরোধে সীমান্তে বাড়তি সর্তকতা


DhakaReport24.com || 2025-11-08
জাল টাকা প্রবেশ প্রতিরোধে সীমান্তে বাড়তি সর্তকতা

সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে। এ ছাড়া বিজিবির পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। 

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত একটি বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে পুরোপুরি সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটি আমাদের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা সতর্ক থাকবো, আমাদের পোস্ট বা অন্যকোন জায়গা দিয়ে যদি জাল টাকা আসা যাওয়া করে। বা কেউ যদি যাত্রী হিসেবে নেওয়ার চেষ্টা করেন সেটি আমরা প্রতিরোধ করবো। আমাদের পোস্টগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে, আমরা সতর্ক আছি বা থাকবো। যাতে কোনভাবেই দেশে জাল টাকা প্রবেশ করতে না পারে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম