শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : দিনাজপুর

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা


DhakaReport24.com || 2024-11-11
হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। বর্তমানে কেজিপ্রতি সাউথ জাতের পেঁয়াজ ৯৯ টাকায় এবং ইন্দোর জাতের পেঁয়াজ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছে ১০৫ থেকে ১০৭ টাকা দরে।

আমদানিকারকরা বলেন, শুল্ক প্রত্যাহারের পর ভারত থেকে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানির কারণে দাম কমতে শুরু করেছে। দাম কমাতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও করেন ক্রেতারা।

সোমবার (১১ নভেম্বর) সকালে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বর্তমানে শুল্ক ছাড়া ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। যার কারণে বন্দরের ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ আমদানি করছেন। ফলে দাম অনেকটাই কমতে শুরু করেছে। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমে যাবে।

হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার (১০ নভেম্বর) ভারতীয় ২২ ট্রাকে ৬২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম