বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত


কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2024-04-26 12:47:15
দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

দিনাজপুরের ঘোড়াাঘাটে ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে সার বৌঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার  ভোর ৬ টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের টিএন্ডটি মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকচালক গোলাম রব্বানী (৫০) ও হেলপার রেজওয়ান(৩৫) তারা দুজনই জয়পুরহাট সদরের চৌমুহনী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় জানায়, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই(ঢাকা-মেট্রো-ট-২০-৬৬৪৯) একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সার বোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৬৪৬) দিনাজপুরের দিকে আসছিলো। পথে টিএন্ডটি মোড় এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। ঘটনার পরপরই সার বোঝাই ট্রাকচালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। ট্রাকের ভিতর থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, নিহত চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। সার বোঝাই ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম