শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলায় পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন


এম জি রাব্বুল ইসলাম পাপ্পু
DhakaReport24.com || 2024-04-23 21:01:30
কুড়িগ্রাম জেলায় পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন

কুড়িগ্রাম জেলার উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে নিয়ে রংপুর বিভাগের কমিশনার মো. জাকির হোসেনের মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। 

কুড়িগ্রাম কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা পর্যায়ের ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক  এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অদ্য ২৩ এপ্রিল ২০২৪ সকাল ১০.০০ ঘটিকায়  কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের  বিভাগীয় কমিশনার  মোঃ জাকির হোসেন।  

বিভাগীয় কমিশনার  কুড়িগ্রামের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। একই সাথে সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্তে অফিসারদের প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।  

কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক  মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার   আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান  আ ন ম ওবায়দুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র  মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর -এ মুর্শেদ, অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর  এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা  সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা   মোঃ হারুন অর রশিদ লাল, এনএসআই এর উপপরিচালক  মোহাম্মদ আকরাম হোসেন সহ কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী  অফিসারবৃন্দ,উপজেলা চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন  সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার জনাব জাকির হোসেন  মহোদয় কৃষির সমন্নিত উদ্যোগ, যোগাযোগ ব্যবস্থা, নদীর গতিপথ, নদী ভাঙ্গন ও চরের উন্নয়ন সংক্রান্তে সদাশয় সরকারের গৃহীত পদক্ষেপ এবং অনাগত সময়ে নানাবিধ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিভাগীয় কমিশনার মহোদয় কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসিসহ সকল সরকারি কর্মকর্তাদের সুদৃঢ় মেলবন্ধনের প্রশংসা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম